বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান হরমুজ প্রণালি ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের নৌবাহিনীর ৪৫ ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এইচএমএস ড্রাগন ইতোমধ্যে সাইপ্রাসের কাছে ভূমধ্যসাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি শুরু করেছে।
সোমবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে যে বহুজাতিক অভিযান শুরু করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য এবং ফ্রান্স সেই পরিকল্পনার অংশ হিসেবে মোতায়েন করা হচ্ছে এই যুদ্ধজাহাজ। এই অভিযান চালানোর সিদ্ধান্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট উভয়ের ঐকমত্যের ভিত্তিতেই নেওয়া হয়েছে।
আরও পড়ুন-
যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির জন্য হুমকি : ইসমাঈল বাঘেই
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের পরিবেশ তৈরিতে যদি ভবিষ্যতে কোনো বহুজাতিক অভিযান শুরু হয় তার পূর্ব প্রস্তুতি হিসেবে এইচএমএস ড্রাগন মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন করা হয়েছে। ইচএমএস ড্রাগন মোতায়েনের মাধ্যমের পাশাপাশি বিশ্ববাসীকে এ বার্তা প্রদান করা যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর মুক্ত চলাচলের অধিকার রক্ষা করতে যুক্তরাজ্য প্রস্তুত।
হরমুজ প্রণালী গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য জলপথে বিশ্বের মোট চাহিদার এক পঞ্চমাংশ জ্বালানি পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর ইরান এই প্রণালী বন্ধ করে দেয়। হরমুজ ও ইরানি বন্দরগুলোতে ১২ এপ্রিল যুক্তরাষ্ট্র অবরোধ জারি করলে উভয় দেশের পাল্টাপাল্টি অবরোধে এখনও বন্ধ আছে ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী।
এফ এ/আয়না