বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশি কল্যাণ সমিতি বুধবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কিডনি হাসপাতাল নির্মাণ না হওয়ায় জমি ফেরত দেওয়ার দাবি জানিয়েছে । সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, জাতিসংঘ, ইউএনসিসি প্রত্যাগতদের দেওয়া ক্ষতিপূরণের টাকা বাংলাদেশে বেসরকারি ১১টি ব্যাংকে ডিপোজিট রেখে ২০০০ সাল পর্যন্ত যে মুনাফা বা সঞ্চয় হয়েছিল। সেই টাকা দিয়ে গুলশান, বারিধারা, কালাচাঁদপুর, ভাটারা মৌজার ১৫১ দশমিক ৫৪ কাঠা জমি ক্রয় করা হয়েছিল। ৭২ হাজার প্রত্যাগতদের পক্ষে সমিতির প্রতিনিধিরা ভিজিলেন্স টিমের সভায় ওই জায়গার উপর সেবা মূলক প্রতিষ্ঠান হিসেবে কিডনি হাসপাতাল ও আইটি সেন্টার নির্মাণ করার প্রস্তাব করলে, সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়। কিন্তু আজ পর্যন্ত কিডনি হাসপাতাল নির্মাণ হয়নি বিধায় জমি ফেরত দেওয়ার জোর দাবি জানায় তারা।
আরও পড়ুন-
উচ্ছেদকৃত ওয়ার্কশপের পুনর্বাসনের দাবি মালিকদের
১৫১ দশমিক ৫৪ কাঠা জমি ক্রয় এবং জমির উপর উন্নতমানের কিডনি হাসপাতাল ও আইটি সেন্টার নির্মাণ প্রকল্পে আন্তঃমন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টিম গঠন করে ভিজিলেন্স টিমে ৭২ হাজার প্রত্যাগতদের পক্ষে সমিতির তিনজন প্রতিনিধিত্ব করতেন। ভিজিলেন্স টিমের প্রতিটি মিটিংয়ে সমিতির প্রতিনিধিদের চিঠির মাধ্যমে উপস্থিত থাকার দাওয়াত,জমি ক্রয় এবং হাসপাতাল নির্মাণের বিষয়ে ২০০৭ সাল পর্যন্ত প্রায় ২০০ সভায় সমিতিকে সম্পৃক্ত করে প্রত্যাগতদের পক্ষে মতামত নিয়ে সিদ্ধান্ত প্রদান করা হয়েছে।
২০০৮ সাল থেকে আজ পর্যন্ত দাবি এবং প্রকল্প বাস্তবায়নকরণ সভায় সমিতিকে পত্র দেওয়া কিংবা অবহিত না করায় সমিতির ১০ জন প্রতিনিধিকে সংশ্লিষ্ট কমিটিতে সম্পৃক্ত করার দাবি তাদের। সংবাদ সম্মেলনে ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশি কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক এস এম ওয়ালিউল্লাহ সহ সমিতির নেতা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এফ এ/আয়না