বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
জাপানের একটি কোম্পানি তাদের পণ্য রঙিন প্যাকেটের বদলে সাদাকালো প্যাকেটে মোড়কজাত করবে। ইরান যুদ্ধের কারণে কালির সরবরাহে বিঘ্ন ঘটায় ক্যালবি ইনক প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে ৫ হাজারের বেশি কর্মী কাজ করেন।
বুধবার (১৩ মে) বার্তাসংস্থা বলেছে, টোকিওভিত্তিক ক্যালবি ইনক নামে কোম্পানির কয়েকটি পণ্যের প্যাকেটে পরিবর্তন আনা হবে। প্যাকেট রঙিন করতে কালিতে মেশানো একটি উপকরণের সংকট দেখা দেয়ায় বাধ্য হয়ে প্যাকেট সাদাকালো করা হচ্ছে। জাপান যুক্তরাষ্ট্র, চীন এবং অস্ট্রেলিয়ায় পণ্যের সরবরাহ ঠিক রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
আরও পড়ুন-
আবারও গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান
সর্বমোট ১৪টি পণ্যের প্যাকেট সাদকালো করা হবে যা আগামী ২৫ মে থেকে কার্যকর হবে। তবে কতদিন রঙিন প্যাকেটের বদলে সাদাকালো প্যাকেটে পণ্য মোড়কজাত করা হবে সে বিষয়ে প্রতিষ্ঠানটি থেকে কিছু বলা হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালালে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ায় সেখান দিয়ে পণ্য সরবরাহ এখন প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। জাপানের এ প্রতিষ্ঠানটি তার অন্যতম উদাহরণ।
এফ এ/আয়না