বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
অভিনেত্রী মৌনী রায় ভারতীয় টেলিভিশন কালারসে সম্প্রচারিত নাগিনে শিবণ্যা রিতিক সিং এবং শিবাঙ্গী রকি প্রতাপ সিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে পরিচিতি লাভ করেছেন। সম্প্রতি মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের বিচ্ছেদ গুঞ্জনে মৌনতা ভেঙে সামাজিক মাধ্যমে হাজির হলেন মৌনী।
বিচ্ছেদ প্রসঙ্গে মৌনী সরাসরি কিছু না বললেও তার সাম্প্রতিক পোস্টটি ঘিরে সৃষ্টি হয়েছে নতুন রহস্য। মৌনীর বোন রূপালি কাদিয়ানের জন্মদিনে বোনের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের কিছু ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ধ্বংস হোক বা আনন্দের সময় আমার বোন সবসময় আমার পাশে। তুমিই আমার সব কিছু। তোমার রসিকতা, বুদ্ধি আর সৌন্দর্য নিয়ে তোমাকে ভালোবাসি। কতটা ভালোবাসি তা ভাষায় বোঝাতে পারব না। জানি, তুমি আমার অনুভূতিগুলো টের পাও।’
আরও পড়ুন-
এদিকে মৌনীর এই আবেগঘন বার্তায় ভক্তরা গভীরে অন্য মানে খুঁজে মৌনীর ব্যক্তিগত জীবনের বিপর্যয়ের ইঙ্গিত দিলেন। বোনের জন্মদিনে কোথাও দেখা মেলেনি স্বামী সুরজ নাম্বিয়ার। মৌনীর প্রতিটি ছবিতেই উজ্জ্বল উপস্থিতির সুরজ একে অপরকে সামাজিক মাধ্যমে ‘আনফলো’ করেছেন।
এফ এ/আয়না