বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
দেশের স্বাস্থ্যখাতে বর্তমান বরাদ্দ প্রয়োজনের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আসন্ন জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, গত অর্থবছরে স্বাস্থ্যখাতে জিডিপির মাত্র ০.৬৭ শতাংশ বরাদ্দ ছিল। তবে জনস্বাস্থ্যসেবা উন্নয়ন, চিকিৎসা অবকাঠামো সম্প্রসারণ এবং টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়ানো হলে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে এবং দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাও আরও শক্তিশালী হবে।
সংবাদ সম্মেলনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানানো হয়।
হাফিজ/ আয়না নিউজ