বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিষখালী নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার রাজাপুর উপজেলা অংশে বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
অভিযানে নদীতে পাতানো নিষিদ্ধ বেহুন্দী ও কারেন্ট জাল এবং সেগুলো স্থাপনের জন্য ব্যবহৃত বাঁশসহ বিভিন্ন সরঞ্জাম অপসারণ করা হয়। অভিযান চলাকালে জেলেরা উপস্থিতি টের পেয়ে স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব। তিনি জানান, নদীতে অবৈধ বেহুন্দী ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গিয়াস/ হাফিজ/ আয়না নিউজ