বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
জাপানের পূর্ব উপকূলে শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। খবরটি প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হনশু দ্বীপের ইওয়াতে প্রদেশের ওফুনাতো শহর থেকে প্রায় ৪৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে।
স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এদিকে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ। নাগরিকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ