বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টা ১৪ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা তালহা বিন জসিম আজ বলেন, বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চলে গেছে। এখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।