বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার ( ২৬ নভেম্বর ) সকাল ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল ১১টা ১৪ মিনিটে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অফিসার রাশেদ বিন খালেদ জানান, সকাল ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর আসে। আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে যায় ১১টা ২০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এরপর ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কারও হতাহত বা হাসপাতালের ভেতরে কারো আটকে পড়ার খবর পাওয়া যায়নি।