বিশেষ প্রতিনিধি, nipon।।
আজ উদ্বোধন হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। বুধবার ( ১০ ডিসেম্বর ) বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও বিশিষ্ট নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে বিজয় বইমেলা উদ্যাপন জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে জানানো হয় অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, একুশে পদকপ্রাপ্ত লেখক হাসনাত আবদুল হাই, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং বাপুস র সভাপতি রেজাউল করিম বাদশা উপস্থিত থাকবেন।