রাকসুর জিএস হত্যার হুমকি সালাহউদ্দিন আম্মারকে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব। বিষয়টি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।
আজ উদ্বোধন হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। বুধবার ( ১০ ডিসেম্বর ) বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও বিশিষ্ট নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা স্ব স্ব কলেজে সকাল থেকেই বিক্ষোভ মিছিল করেন। তারা স্কুলিং মডেল বাতিল এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবি জানান।
রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশের খসড়ায় অন্তর্ভুক্ত স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।
রাজধানীর শাহবাগে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে প্রতিবাদরত প্রার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। এই সংঘর্ষে কমপক্ষে পাঁচজন প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থী আহত হয়েছেন।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে আজ ঢাকায় বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে মিছিল নিয়ে যেতে চাইলে তাদের আটকে দেয় পুলিশ।
জকসু নির্বাচন, ক্যাফেটেরিয়ার মানোন্নয়ন ও ফুড কার্ড করতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলনে করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে 'Effective Use of AI Tools in Teaching, Learning and Research' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মহেশখালীর শিক্ষার্থীদের সংগঠন মহেশখালী স্টুডেন্ট এসোসিয়েশন (চুসাম) আয়োজিত নবীনবরণ, ক্যারিয়ার আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, বাংলাদেশে শিল্প উদ্যোক্তা হওয়া অনেক কঠিন, কয়েকবার চেষ্টা করে সফলভাবে পরাজয় বরণ করেছি। শনিবার (২৮ জুন) জাতীয় প্রেস ক্লাবে শিব্বির মাহমুদ রচিত গ্রন্থ ‘জীবনের পাতা’র প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিগত ২৬ জুন প্রকাশিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার “বাঁশখালী উপজেলা” শাখা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ থেকে জিদানুল হক রাইয়ান নিজেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর প্রস্তুতির অংশ হিসেবে রিটার্নিং কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্টদের সঙ্গে বৈঠক করেছেন।
তিনি বলেন, আমার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। কিন্ত সে রাজনৈতিক বিশ্বাস,বিশ্বাসের পর্যায়ে থাকবে। সেই রাজনীতি আমি বিশ্ববিদ্যালয়ের চৌহর্দির মধ্যে আনবো না। সেখানে আমি সকল ছাত্রের প্রতি দায়িত্ব যেটা সেটা আমি পালন করব।
নবীন শিক্ষার্থীদের বরণ করতে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।নবীন শিক্ষার্থী বরণ করতে প্রত্যেক বিভাগ সাজানো হয়েছে নতুনরুপে।