| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে আজ

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 537 বার পঠিত
ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম-এর আকদ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই আকদ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

আকদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে তারা শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন বলেও জানা গেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪