এবারের ঈদুল আজহার ছুটি মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে ৭ দিন নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ ঘোষণায় জানানো হয়, ২৩ মে (শনিবার)অফিস করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অর্থাৎ সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি থাকছে। আর ২১ দিনের ছুটি থাকছে মাদরাসায়।
আরও পড়ুন-
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিকে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী ২৪ মে (রবিবার) থেকে। ছুটি শেষ হবে ৪ জুন (বৃহস্পতিবার)। এই ছুটির আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ১৬ দিনের ছুটি থাকছে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে।
এফ এ/আয়না