| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 925 বার পঠিত
শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী

দেশে এসএসসি ও এইচএসসি শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরা কোম্পানির সঙ্গে সোলার প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের সময় নষ্ট না করে নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষাজীবন সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে সরকার। 

তিনি বলেন, আমরা আলোচনা করবো কীভাবে এসএসসি ও এইচএসসি পর্যায়ের সিলেবাস কার্যকরভাবে সম্পন্ন করা যায়, যাতে কোনো সেশনজট না থাকে।

তিনি আরও বলেন, লক্ষ্য হলো ১০ বছরের স্কুলিংয়ে এসএসসি এবং ১২ বছরের স্কুলিংয়ে এইচএসসি সম্পন্ন করা। শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে, সে জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন :

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে আরো এগিয়ে যাবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষা ব্যবস্থায় জিপিএ-৫ নির্ভরতা কমিয়ে বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার দিকে অগ্রসর হওয়ার প্রয়োজন রয়েছে। এজন্য শিক্ষা খাতে ব্যাপক সংস্কারের পরিকল্পনা নেয়া হচ্ছে।

অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ধাপে ধাপে সোলার প্ল্যান্ট স্থাপন করা হবে। সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪