ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডের শেষ খেলায় বুধবার ঢাকার ছয় মাঠে লড়েছিল ১২ দল। যেখানে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন,ঢাকা লিওপার্ডস ও অগ্রণী ব্যাংক।আজ বেশ কিছু ক্রিকেটারদের মধ্যে ম্যাচসেরা মোহামেডান পেসার মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরি অন্যতম। বল হাতে তিনি বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে একাই তুলে নেন ৬ উইকেট।
আরও পড়ুন-
বিসিবি নির্বাচনে ৩ সদস্যের কমিশন গঠন
রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে জিতে আবাহনীর হয়ে বল হাতে ৫ উইকেট তুলে নিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। অন্যদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বোলিং তোপ দেখিয়েছেন প্রাইম ব্যাংকের বোলার আলিস আল ইসলাম। ম্যাচে হ্যাটট্রিকসহ তুলে নিয়েছেন ৬ উইকেট। মাহফিজুল ইসলাম রবিন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে এদিন ব্যাট হাতে ঝড় তুলেছেন। লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের একের পর এক বল সীমানাছাড়া করে দল্কে জিতিয়ে করেছেন ব্যক্তিগত ১২৭ রান।
এফ এ/আয়না