পাকিস্তান দল সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে সকালে এক ফ্লাইটে ঢাকা থেকে সিলেট পৌঁছেছেন বাবর-রিজওয়ানরা। আগামী ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। পাকিস্তানকে সিরিজে সমতায় ফিরতে এই ম্যাচে জিততে হবে। বিপরীতে বাংলাদেশ ড্র করলেই প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের উৎসবে মাতবে টাইগাররা।
আরও পড়ুন-
ঘরের মাটিতে প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হারালো বাংলাদেশ
ইতিমধ্যে ঢাকা টেস্টে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ দিনের থ্রিলারে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এদিকে সিলেট টেস্টের অধিকাংশ সময় বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এফ এ/আয়না