বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে ২৬টি ম্যাচ খেলা উইঙ্গার রুনি বার্দগিরকে দলের বাইরে রেখে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে সুইডেন। এবারে ঘোষিত দলটিতে খুব বড় কোনো চমক নেই। তবে উইঙ্গার রুনি বার্দগির জায়গা না পাওয়ার ঘটনাটা চমকপ্রদ।
টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড দেইয়ান কুলুসেভস্কি হাঁটুর চোটে প্রায় এক বছর ধরে বাইরে থাকলেও তার ফিট হওয়ার অপেক্ষা করেননি হেডকোচ গ্রাহাম পটার। তবে স্কোয়াডে আছেন সদ্য ইনজুরি থেকে ফেরা লিভারপুল তারকা আলেকসান্দার ইসাক।
আরও পড়ুন-
বিশ্বকাপের উদ্বোধনে ফিফার নজিরবিহীন উদ্যোগ
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। সুইডেন ১৪ জুন প্রথম ম্যাচ খেলবে তিউনিসিয়ার বিপক্ষে। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও জাপান।
এফ এ/আয়না