বৃষ্টি বারবার বাধা হয়ে দাঁড়ালেও শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখল স্বাগতিকরা। ঢাকার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিকরা। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। নির্ধারিত লক্ষ্য তাড়া করতে নেমে চাপের মুখে পড়ে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা।
শেষ পর্যন্ত ১০৪ রানের ব্যবধানে হার মানে পাকিস্তান। এই জয়ের মাধ্যমে নিজেদের ঘরের মাঠে এবারই প্রথম টেস্টে পাকিস্তানকে হারানোর ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টেস্টে এটি টাইগারদের টানা তৃতীয় জয় অর্থাৎ হ্যাটট্রিক জয়।
এই জয়ের ফলে সিরিজে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে বাংলাদেশ, যা দলটির জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
হাফিজ/ আয়না নিউজ