| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলারোয়ায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম: 15-05-2026 ইং
  • 270 বার পঠিত
কলারোয়ায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে কলারোয়া বাজারে বুশরা সমবায় সমিতির কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সমিতির শতাধিক ভুক্তভোগী গ্রাহক।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, সমিতির ম্যানেজার কামরুজ্জামান প্রায় ৫ হাজার গ্রাহকের কাছ থেকে আমানতের টাকা গ্রহণ করে বর্তমানে আত্মগোপনে রয়েছেন। দীর্ঘদিন ধরে কষ্টার্জিত অর্থ জমা রাখলেও এখন তারা সেই টাকা ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা। এতে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে।

বক্তারা বলেন, কেউ চিকিৎসার প্রয়োজনে, কেউ সন্তানের লেখাপড়ার জন্য, আবার কেউ ভবিষ্যতের সঞ্চয় হিসেবে সমিতিতে টাকা জমা রেখেছিলেন। কিন্তু হঠাৎ করেই সমিতির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। তারা বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে গ্রাহকদের আমানতের টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪