| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফারাক্কা বাঁধ এখন ‘মরণফাঁদ’: মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 15-05-2026 ইং
  • 98 বার পঠিত
ফারাক্কা বাঁধ এখন ‘মরণফাঁদ’: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে।

১৬ মে ‘ফারাক্কা দিবস’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, ভারতের ফারাক্কা বাঁধ এখন “মরণফাঁদে” পরিণত হয়েছে।

বাণীতে তিনি উল্লেখ করেন, ৪৯ বছর আগে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হয়, যেখানে দেশের লাখো মানুষ গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে অংশ নেন। ওই আন্দোলন বাংলাদেশের পানি অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে।

মির্জা ফখরুল দাবি করেন, ভারতের ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণের পর অভিন্ন নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার শুরু হয়, যার ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ক্রমশ মরুকরণের দিকে যাচ্ছে।

তিনি আরও বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামত উপেক্ষা করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। পরে তা দীর্ঘমেয়াদে অব্যাহত থাকায় এটি এখন “জনদুর্ভোগ ও পরিবেশ বিপর্যয়ের কারণ” হয়ে দাঁড়িয়েছে।

বাণীতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং একতরফা পানি প্রত্যাহার দেশের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করছে।

তিনি আরও বলেন, ফারাক্কা দিবস কেবল ইতিহাস নয়, বরং আজও ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে জনগণকে উদ্বুদ্ধ করে।

ফারাক্কা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের আয়োজিত কর্মসূচির সাফল্যও কামনা করেন তিনি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪