| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীন সফর শেষে দেশে ফিরলেন ট্রাম্প

  • আপডেট টাইম: 15-05-2026 ইং
  • 188 বার পঠিত
চীন সফর শেষে দেশে ফিরলেন ট্রাম্প

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং থেকে এয়ার ফোর্স ওয়ানে করে দেশে ফেরার সময় তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়, যেখানে লাল গালিচা, পতাকা নাড়ানো অভ্যর্থনা ও সামরিক ব্যান্ডের পরিবেশে পুরো অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর বুধবার (১৩ মে) রাতে বেইজিং পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। পরদিন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন, যা নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ স্থায়ী হয়।

বৈঠক শুরুর আগে শি জিনপিং বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক `প্রতিদ্বন্দ্বিতার নয়, অংশীদারত্বের' হওয়া উচিত এবং বিশ্ব সেই দিকেই তাকিয়ে আছে। প্রায় দুই ঘণ্টার আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প এক শব্দে বৈঠককে মূল্যায়ন করেন—“চমৎকার”।

বৈঠকের পর দুই নেতা বেইজিংয়ের টেম্পল অব হেভেন পরিদর্শন করেন। একই দিন রাতে শি জিনপিং ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন। সেখানে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির পারস্পরিক সম্পর্ক, তাইওয়ান ও ইরানসহ বিভিন্ন ইস্যু আলোচনায় এলেও প্রকাশ্যে বিরোধের বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়।

সফরের শেষ দিনে শুক্রবার (১৫ মে) বেইজিংয়ের ঐতিহাসিক ঝংনানহাই নেতৃত্ব কমপ্লেক্সে চূড়ান্ত দফার আলোচনায় অংশ নেন দুই নেতা। এরপর সফর শেষ করে চীন ত্যাগ করেন ট্রাম্প।

সফর ঘিরে বড় কোনো বাণিজ্যিক চুক্তি প্রকাশ্যে না এলেও আলোচনাকে দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪