| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৮ সেনা নিহত, দায় স্বীকার টিটিপির

  • আপডেট টাইম: 15-05-2026 ইং
  • 92 বার পঠিত
পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৮ সেনা নিহত, দায় স্বীকার টিটিপির

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন সেনাসদস্য নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে দেশটির নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

বৃহস্পতিবার (১৫ মে) মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, বাজাউর জেলায় সেনাসদস্যদের একটি সমাবেশ লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আফগানিস্তান সীমান্তঘেঁষা এই উপজাতীয় অঞ্চলটি দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতার জন্য সংবেদনশীল হিসেবে পরিচিত।

প্রতিবেদনে বলা হয়, আত্মঘাতী হামলাকারী সেনাদের ভিড়ের মধ্যেই বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই আটজন সেনাসদস্য নিহত হন।

ঘটনার পরপরই টিটিপি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে। তবে হামলার পর ওই এলাকায় নতুন কোনো নিরাপত্তা অভিযান চালানো হয়েছে কি না, সে বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪