| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানকে দ্রুত চুক্তিতে আসার আহবান ট্রাম্পের

  • আপডেট টাইম: 15-05-2026 ইং
  • 126 বার পঠিত
ইরানকে দ্রুত চুক্তিতে আসার আহবান ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে তিনি আর বেশি ধৈর্য ধরতে চান না। দ্রুত একটি চুক্তিতে পৌঁছানো উচিৎ তেহরানের। ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, আমি আর বেশি ধৈর্য ধরবো না। তাদের (ইরান) একটি চুক্তিতে আসা উচিৎ।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখা যেতে পারে, তবে সেটি “জনসংযোগের কারণেও” হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে— এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি  জিন পিংয়ের সঙ্গে তার ঐকমত্য হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে হবে।

ট্রাম্প বলেন, আমরা এমন অনেক সমস্যার সমাধান করেছি, যা অন্যরা করতে পারেনি।

তবে ইরান প্রসঙ্গে ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি শি জিনপিং। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরান যুদ্ধ পরিস্থিতিতে বেইজিং অসন্তুষ্ট।

বিবৃতিতে বলা হয়, “এই সংঘাত কখনো হওয়া উচিত ছিল না। এর চলমান থাকারও কোনো কারণ নেই।”


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪