| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পঞ্চম সদস্যেরও মৃত্যু

  • আপডেট টাইম: 15-05-2026 ইং
  • 176 বার পঠিত
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পঞ্চম সদস্যেরও মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনের মধ্যে সর্বশেষ গৃহবধূ সালমা আক্তার (৩০) মারা গেছেন। এতে পুরো পরিবারটির সবাই প্রাণ হারালেন।

শুক্রবার (১৫ মে) সকাল ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ধারাবাহিকভাবে মারা যান পরিবারের অন্যান্য সদস্যরা। সোমবার মারা যান স্বামী আবুল কালাম (৩৫), বুধবার মৃত্যু হয় ছোট মেয়ে কথা (৪) এবং বৃহস্পতিবার দুপুরে ছেলে মুন্না (১২) ও মেয়ে মুননি (৭) মারা যায়।

চিকিৎসকদের বরাত দিয়ে জানা যায়, সালমার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তিনি হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন ছিলেন।

গত রোববার ফতুল্লার গিরিধারা এলাকার একটি আটতলা ভবনের নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজনই গুরুতরভাবে দগ্ধ হন, পরে একে একে সবাই মারা যান।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪