| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না: এমপি মানসুরা আলম

  • আপডেট টাইম: 06-05-2026 ইং
  • 10916 বার পঠিত
তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না: এমপি মানসুরা আলম

তালা ভেঙে বের হলেই কাউকে বিপ্লবী বলা যায় না এমন মন্তব্য করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মানসুরা আলম। তিনি বলেন, নির্দিষ্ট প্রেক্ষাপট ছাড়া এ ধরনের কর্মকাণ্ডকে আন্দোলন বা বিপ্লব হিসেবে দেখা ঠিক নয়।

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে মানসুরা আলম উল্লেখ করেন, “জুলাই একবারই এসেছিল। মেয়েদের হলের তালা ভেঙে আসা বাঁধভাঙা জোয়ারকে তখন সারাদেশের মানুষ সমর্থন দিয়েছিল। কারণ সেটি ছিল দীর্ঘদিনের এক নিষ্পেষণের বিরুদ্ধে দাঁড়ানো।”

তবে পরবর্তী সময়ে একই ধরনের ঘটনার পেছনে সেই বাস্তবতা বা প্রেক্ষাপট ছিল না বলে দাবি করেন তিনি। তার মতে, পরে যতবার হলের তালা ভেঙে বের হওয়ার ঘটনা ঘটেছে, তার বেশিরভাগই নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়েছে।


তিনি আরও বলেন, “তালা ভেঙে বের হলেই বিপ্লবী হওয়া যায় না তা এই মেয়েদের কেউ বোঝান। দুইদিন পরেই তারা উপলব্ধি করবে যে তাদের ব্যবহার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখন সে উপলব্ধি করছে।”

নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিয়েও মন্তব্য করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ কম কেন এবং কেন উল্লেখযোগ্য সংখ্যক নারী মনোনয়ন পান না তা বুঝতে এই ‘তালাভাঙা’ প্রবণতার দিকেও নজর দিতে হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪