| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মমতার নিরাপত্তায় কোনও গাফিলতি নয় : শুভেন্দু

  • আপডেট টাইম: 12-05-2026 ইং
  • 2207 বার পঠিত
মমতার নিরাপত্তায় কোনও গাফিলতি নয় : শুভেন্দু

'সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কোনও রকম গাফিলতি চলবে না' কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে এমনই কড়া বার্তা দিলেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটে পরাজয়ে একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা পুনর্বিবেচনার নির্দেশও দিয়েছেন শুভেন্দু। সোমবার (১১ মে) কলকাতায় ভিআইপি নিরাপত্তা বৈঠকে এমনই কড়া বার্তা দিলেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী

ভিআইপি নিরাপত্তা বৈঠকে নিয়ে আলোচনায় বিশেষভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার বিষয়টি উঠে আসেলে শুভেন্দু স্পষ্ট জানিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কোনও রকম শিথিলতা বরদাস্ত করা হবে না। শুভেন্দু বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বিরোধী নেত্রী নন, তিনি দীর্ঘদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। পাশাপাশি তিনি একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। 

আরও পড়ুন-

সীমান্তে বেড়া বসানোর ঘোষণা দিলেন শুভেন্দু অধিকারী

এদিকে একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এত উচ্চস্তরের জেড প্লাস নিরাপত্তা আদৌ প্রয়োজন কি না তা খতিয়ে দেখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রের দাবি সাধারণত সংসদদের জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয় না।

 নির্বাচনের ফল প্রকাশের পর কালীঘাটের ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিয়ম মেনে  নিরাপত্তা কমানো হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু সরকার প্রথম প্রশাসনিক কর্মদিবসেই মমতার নিরাপত্তা নিয়ে স্পষ্ট বার্তা দিল।


 এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪