| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দক্ষিণ ফ্লোরিডায় দাবানলে পুড়ছে ৭ হাজার একর এলাকা

  • আপডেট টাইম: 12-05-2026 ইং
  • 1940 বার পঠিত
দক্ষিণ ফ্লোরিডায় দাবানলে পুড়ছে ৭ হাজার একর এলাকা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি-ডেড এবং ব্রোওয়ার্ড কাউন্টিতে ’ম্যাক্স রোড ফায়ার’ নামে পরিচিত এক ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ৭ হাজার একরেরও বেশি ভূমি ভস্মীভূত হয়েছে। এই দাবানলটি রোববার (১০ মে) থেকে জ্বলছে এবং সোমবার (১১ মে ) সকালে পুরো এলাকার আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে ফেলেছে।  

ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে ফ্লোরিডা ফরেস্ট সার্ভিস। হেলিকপ্টার থেকে পানি ও রাসায়নিক ফেলে আগুন নেভানোর চেষ্টা চলছে। পশ্চিম ব্রাওয়ার্ড কাউন্টিতে ৭ হাজার একরের বেশি এলাকা দাবানলে পুড়ছে। প্রায় সাড়ে ৬শ' বাড়িকে বিপদমুক্ত রাখতে চারপাশে সুরক্ষামূলক বেষ্টনী তৈরি করে সতর্কতা জারি করা হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে পানি ফেলে আগুনের বিস্তার রোধের চেষ্টা  চলমান রয়েছে।

আরও পড়ুন- 

দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা

ইউএস-২৭ মহাসড়কের পশ্চিমে এবং নর্থ ক্রোম অ্যাভিনিউ এলাকায় দাবানলটিতে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ন্যাশনাল ওয়েদার সার্ভিস শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের সতর্ক থাকার পরামর্শে জানিয়েছে অতিরিক্ত ধোঁয়ার সংস্পর্শে আসলে মাথাব্যথা, শ্বাসকষ্ট এবং চোখ-নাকের জ্বালাপোড়া হতে পারে বলে। ফ্লোরিডা ফরেস্ট সার্ভিস মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকায় দমকলকর্মীরা কিছুটা স্বস্তির আশা করছেন। ভারী ধোঁয়ার কারণে ইউএস-২৭ এবং সংলগ্ন এলাকাগুলোতে দৃশ্যমানতা কমে যাওয়ায় চালকদের সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে পুলিশ। 

এফ এ/আয়না 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪