| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না : নাহিদ

  • আপডেট টাইম: 12-05-2026 ইং
  • 1994 বার পঠিত
কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না : নাহিদ

সীমান্তে আবারও হত্যাকাণ্ড। নতুন করে সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া। আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারও সাথে বন্ধুত্ব করা যায় না। এই কাঁটাতার সেই দেশের জনগণ একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের “শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ” শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে এ কথা বলেন নাহিদ ইসলাম। এই সরকারের দায়িত্ব বাংলাদেশের সীমান্তকে রক্ষা করা। দেশের সরকার যদি ব্যর্থ হয়, জনগণ সেই দায়িত্ব নিজ হাতে তুলে নেবে। বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব আমাদের।

আরও পড়ুন- 

দক্ষিণ কোরিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন আসিফ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আরও বলেন, বাংলাদেশে আমাদের নদীর যে পানির ন্যায্য হিস্যা, সেটা আদায় করার দায়িত্ব আমাদের। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে সরকার এই বিষয়গুলোতে দৃষ্টিপাত করবে। শাপলা গণহত্যার জন্য জবাবদিহি করতে হয়নি বলে চব্বিশে আরেকটা গণহত্যা হয়েছে। গণহত্যাকে হেফাজতের তাণ্ডব বলে প্রচার করে সন্ত্রাসী-জঙ্গি হিসেবে দেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এফ এ/আয়না 

 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪