| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি আরবের গোপন হামলা ইরানে

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 925 বার পঠিত
সৌদি আরবের গোপন হামলা ইরানে

সৌদি আরব দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ চলার সময় দেশটিতে গোপনে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন বার্তাসংস্থা রয়টার্স। বুধবার (১৩ মে) পশ্চিমা দুজন কর্মকর্তা এক প্রতিবেদনে রয়টার্সকে বলেছেন, গত মার্চে সৌদি ইরানে একাধিক গোপন হামলা চালায়। ইরান তাদের ওপর হামলা চালানোর জেরে সৌদিও পাল্টা হামলা করে বলে জানিয়েছেন তারা।

ইরানের মাটিতে সরাসরি সৌদি আরব প্রথমবারের মতো চালানো হামলায় সৌদি ইরানের কোন কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে সেটি স্পষ্ট হওয়া যায়নি সৌদি আরব মার্চের শেষ দিকে হুমকি দিয়ে জানিয়েছিল তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে।

আরও পড়ুন-

৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প তেহরানে

গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার এক সপ্তাহ আগেই ইরানের সঙ্গে সৌদির উত্তেজনা স্তিমিত হয়ে আসে। গোপন হামলার ব্যাপারে কথা বলতে ইরান ও সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও দুই দেশের কেউ সাড়া দেয়নি।

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪