| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 762 বার পঠিত
পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে  জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

পঞ্চগড় প্রতিনিধি : সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ী, কৃষক কার্ড, ও কৃষি ঋণ মওকুফের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। 

বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। অনুষ্ঠানের মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল।

এসময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার প্রমুখ বক্তব্য রাখেন। 

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তারই অংশ হিসেবে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নের ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড, জিয়াউর রহমাননের পুর্বের খাল খনন কর্মসূচি চালুকরণ, বন্যা, খড়া সহ প্রত্যাহিক বৃক্ষরোপণ অভিযান, নারীদের স্বাবলম্বী করার জন্য গাড়ী প্রদান, কৃষকদের জন্য কৃষক কার্ড, ও কৃষি ঋণ মওকুফের সুফল সহ সকল বিষয় নিয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। 

এতে জানানো হয়, প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচীর উদ্ধোধন করেন। ২০ হাজার ৬৭১ জন কৃষক প্রাথমিক ভাবে এ সুবিধা পাবেন। ১৬ মার্চ থেকে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার মৃত প্রায় ও ভরাট খাল ও জলাধার পুনঃ খনন করার কর্মসূচি গ্রহন করা হয়েছে। নারীদের নিরাপদ ও বিশেষ গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার জন্য নারীর জন্য গাড়ি দেয়া হবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋন মওকুফ করা হয়েছে। ১২ লক্ষ কৃষকের ঋন মওকুফ করতে খরচ হয়েছে ১৫ শত ৬৭ কোটি ৯৬ লাখ টাকা।

বদরুদ্দোজা/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪