| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামের পরিবর্তে শিশুকে জলাতঙ্কের ভ্যাকসিন পরিবারের ক্ষোভ

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 487 বার পঠিত
হামের পরিবর্তে শিশুকে জলাতঙ্কের ভ্যাকসিন পরিবারের ক্ষোভ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত টিকার পরিবর্তে এক মাস বয়সী এক শিশুকে জলাতঙ্কের ‘র‍্যাবিক্স’ টিকা প্রয়োগের অভিযোগ তুলে শিশুটির পরিবার এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর অবহেলাকে দায়ী করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। 

বুধবার (১৩ মে) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ফাতিহাকে হামের টিকা দিতে নিয়ে আসলে নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর এই ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও তিনি সেখানে উপস্থিত না থাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ নিয়ম বহির্ভূতভাবে পিআরএলে (অবসরকালীন ছুটি) থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে এনে এই টিকা প্রয়োগ করান।

শিশুটিকে ভুল টিকা দেওয়ার পর শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ায় শিশুটির মা মৌ প্রতিবাদ করলে স্বাস্থ্যকর্মী কাইয়ুম তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ভুল টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য কর্মকর্তার গাফিলতিকে দায়ী করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিশুটির পরিবার। অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম এ বিষয়ে দুঃখ প্রকাশ করে বলছেন, ভুলবসত এমনটি হয়েছে। 

আরও পড়ুন-

অস্ত্রোপচারের পরও রইলো টিউমার, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল, আমাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। তবে চিকিৎসকদের মতে, এই ভ্যাকসিনে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা পরিবারটিকে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলেছি।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম  বিষয়টি জানার পরপরই বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করায় শিশু বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভুলবশত দেওয়া এই টিকায় শিশুর দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা কম, তবে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। 

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪