| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 532 বার পঠিত
মানিকগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এসময় তিনি বলেন, সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।

ব্রিফিংয়ে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে সরকারের অর্জন ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল বাতেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


তারেক/ হাফিজ/ আয়না নিউজ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪