| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝড়ের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 524 বার পঠিত
ঝড়ের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কালবৈশাখী ঝড় ও নদীতে তীব্র স্রোতের কারণে প্রায় এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল ৩টায় বৈরী আবহাওয়া ও দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় প্রান্তে যাত্রী ও যানবাহন পারাপারে সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে বিকেল ৪টায় পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন। 

আরও পড়ুন- 

বাকীতে পণ্য না দেয়ায় দোকানে হামলা, গুলি ছুড়ে আতঙ্ক, আহত ৫

কালবৈশাখী ঝড় ও নদীতে প্রচণ্ড স্রোতের কারণে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ফেরি চলাচল স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে জানিয়ে মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, বিআইডব্লিউটিসির বহরে মোট ১৫টি ফেরি রয়েছে। এর মধ্যে বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরি চলাচল করছে।

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪