| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে হামের প্রকোপ: হাসপাতালে ভর্তি বেড়ে ৭২, নতুন আক্রান্ত ২৪ শিশু

  • আপডেট টাইম: 06-04-2026 ইং
  • 71442 বার পঠিত
ময়মনসিংহে হামের প্রকোপ: হাসপাতালে ভর্তি বেড়ে ৭২, নতুন আক্রান্ত ২৪ শিশু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭২ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এই শিশুরা ভর্তি হয়েছে। ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৪৮ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, এর মধ্যে ১৭০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ৬ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ১৫ শিশু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক বা দুই শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিতে শুরু করলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে।

বর্তমানে হাসপাতালের ৬৪ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম রোগীদের চিকিৎসা দিচ্ছে। আজ সকাল পর্যন্ত ৬৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানিয়েছেন, “গত ২৪ ঘণ্টায় ২৪ শিশু ভর্তি হয়েছে, তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪