| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬১৫

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 526 বার পঠিত
হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬১৫

সারাদেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৬১৫ জন।

বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করে জানায়, গত একদিনে সিলেট বিভাগে হামের উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে দুইজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৪৮৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। পাশাপাশি নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৫০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৩৮ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৩৩ হাজার ৮৩২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪