| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

  • আপডেট টাইম: 03-05-2026 ইং
  • 17030 বার পঠিত
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

আজ (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে র‌্যালি ও আলোচনা সভা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

কর্মসূচি অনুযায়ী সকাল ৯টায় অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন কমপ্লেক্স পর্যন্ত একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজ রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরাও দিবসটি উপলক্ষে আলাদা আলাদা কর্মসূচি পালন করছেন।

উল্লেখ্য, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

দিবসটির মূল উদ্দেশ্য হলো গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরা। একইসঙ্গে স্বাধীন সাংবাদিকতার নীতিমালা রক্ষা, গণমাধ্যমে হস্তক্ষেপ প্রতিরোধ এবং দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকদের স্মরণ করা হয় এ দিনে।

বাংলাদেশেও দিবসটি উপলক্ষে স্বাধীন সাংবাদিকতার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪