| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাজিদের সহায়তা করবে হজ রোবট, কথা বলা যাবে ৬৯টি ভাষায়

  • আপডেট টাইম: 08-05-2026 ইং
  • 8380 বার পঠিত
হাজিদের সহায়তা করবে হজ রোবট, কথা বলা যাবে ৬৯টি ভাষায়

চলতি হজ মৌসুমে সৌদি আরবের অন্যতম বৃহত্তম স্থলপথ অভ্যর্থনা কেন্দ্র আল খারজের ‘গেস্টস অফ দি মার্সিফুল সার্ভিস সেন্টারে’ হজযাত্রীদের সেবা ও সাধারণ প্রশ্নের উত্তর দিতে ৬৯টি ভাষা সম্বলিত  বিশেষ রোবটের সেবা চালু করা হয়েছে। ৫০ হাজার বর্গমিটারেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত হজযাত্রীদের জন্য নির্মিত আল খারজ অভ্যর্থনা কেন্দ্রটিতে একসঙ্গে ৩৫ হাজার হজযাত্রীকে গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। মক্কায় স্থলপথে হজে আগতদের জন্য একটি প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্র।

প্রকৌশলী ওসামা আল-শুমাইমরি এই অভ্যর্থনা কেন্দ্রে একটি কথা বলা রোবট চালু করেছেন। হজযাত্রীদের আগমনের পর কোনো মানব দোভাষীর প্রয়োজন ছাড়া তাদের নিজস্ব ভাষায় সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর উত্তর দিতে পারে এবং দিক নির্দেশনা করতে পারে এমনভাবে ডিজাইন করা হয়েছে রোবটটি। এর মাধ্যমে হজ অভ্যর্থনা কেন্দ্রগুলোতে একটি দীর্ঘস্থায়ী চলমান সমস্যার সমাধান হতে চলেছে। আর তা হোল হজযাত্রীর মধ্যকার ভাষার প্রতিবন্ধকতা।

আরও পড়ুন-   

সৌদি পৌঁছেছেন ৪৮ হাজার ৬০৫ বাংলাদেশি হজযাত্রী

পরীক্ষামূলকভাবে চালু করা এই রোবট সফলভাবে তার অপারেশন শেষ করতে পারলে, সৌদি আরবের অন্যান্য গুরুত্বপূর্ণ হজ অভ্যর্থনা কেন্দ্রে তা জায়গা করে নেবে। রোবটটি প্রাথমিকভাবে আগতদের সাধারণ তথ্য, দিক-নির্দেশনা এবং ব্যবহারিক সহায়তা প্রদানে কাজ করবে।

হজযাত্রীদের অনেকেই আরবি বা ইংরেজি বলতে পারেন না বিশেষ করে আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং এর বাইরের বিভিন্ন দেশ থেকে আগতরা। আশা করা হচ্ছে  এই রোবটের মাধ্যমে তাদের ব্যাপক উপকার হবে।

এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪