| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হঠাৎ ঢাকায় হামজা

  • আপডেট টাইম: 05-05-2026 ইং
  • 11796 বার পঠিত
হঠাৎ ঢাকায় হামজা

ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজ সারতে আজ ঢাকায় আসছেন হামজা চৌধুরী। ইংল্যান্ডে ব্যস্ত ফুটবল সূচির কারণে তাকে দেশে দেখা যায় না গেলেও এবার ব্যতিক্রম হামজা। মৌসুমের শেষ ম্যাচ খেলার পরই ছুটিতে এই মিডফিল্ডার। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজার এই সফরকে পুরোপুরি ব্যক্তিগত বলে উল্লেখ করে ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, হামজার সফর সম্পর্কে তারা আনুষ্ঠানিকভাবে অবগত নন তবে কিছু কমার্শিয়াল এনগেজমেন্টে অংশ নিতে পাঁচ দিনের জন্য ঢাকায় অবস্থান করবেন বলে অনানুষ্ঠানিকভাবে জানা গেছে। 

আরও পড়ুন-

এভারটনের কাছে ম্যানসিটিপ হোঁচটে আর্সেনালের স্বস্তি

পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামজার সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও তার আকস্মিক এই ঢাকা সফর নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। আনুষ্ঠানিক কোনো বৈঠকের কথা বলা  না হলেও স্থানীয় ফুটবল সংশ্লিষ্টদের সঙ্গে তার অনানুষ্ঠানিক আলোচনা হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যাচ্ছে না। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল, যার প্রস্তুতি শুরু হবে ২৪ মে থেকে।


এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪