| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 06-05-2026 ইং
  • 11170 বার পঠিত
১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টায় বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে টিকার এই চালান গ্রহণ করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকার নতুন চালান দেশে এসেছে। এর মধ্যে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েড টিকাও রয়েছে।

তিনি বলেন, চলমান নিয়মিত টিকাদান কর্মসূচিতে যে সংকট তৈরি হয়েছিল, এই চালান তা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এসব টিকা আনা হয়েছে।

মন্ত্রী আরও জানান, নিয়মিত স্টকের টিকা জরুরি ক্যাম্পেইনে ব্যবহারের কারণে সাময়িক সংকট তৈরি হয়েছিল। তবে আগামী ১০ মে’র মধ্যে হামসহ ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ২৪ দিনের মধ্যে এই টিকা দেশে এনে সরকার ইতিহাস গড়েছে। ভবিষ্যতে আর কোনো টিকার সংকট থাকবে না।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪