বাংলাদেশে হাম-রুবেলার ১৫ লাখ ডোজ টিকা ও ওরাল পোলিওসহ ১০ ধরনের ভ্যাকসিনের নতুন চালান দেশে পৌঁছেছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজে উপস্থিত থেকে ভ্যাকসিনের এই চালান বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টায় গ্রহণ করেন।
আরও পড়ুন-
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন চলমান নিয়মিত টিকাদান কর্মসূচির সংকট নিরসনে কাজ করবে। জরুরি ‘ক্যাম্পেইনে’ শব্দটি ব্যবহার করায় ভ্যাকসিন সংকট তৈরি হয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম-রুবেলা ও ওরাল পোলিও ছাড়াও এই চালানে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি, এবং টাইফয়েড ভ্যাকসিনও এসেছে। এর মধ্যে হাম ও রুবেলার ১৫ লাখ ডোজ এবং ৯০ হাজার টিটেনাস টিকা একযোগে রিসিভ করা হয়েছে।
ভ্যাকসিনের চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান সামনের দিনে আর কোনো ভ্যাকসিন সংকট তৈরি হবে না। আগামী ১০ মের মধ্যে হামসহ ১০ ধরনের ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।
এফ এ/আয়না