হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ ফুটবল দলের সবচেয়ে বড় তারকা হলেও বাংলাদেশের ক্রিকেটের খোঁজখবর রাখেন তিনি। ব্যক্তিগত বিভিন্ন মার্কেটিং চুক্তির কারণে আকস্মিক ঢাকা সফরে হামজা আজ বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ক্রীড়া শিক্ষা মাঠে দেখতে যাবেন নতুন কুড়ি স্পোর্টসের ক্রিকেট ম্যাচ।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নতুন কুড়ি স্পোর্টসে হামজা চৌধুরীকে সম্পৃক্ত করার আশা ব্যক্ত করায় হামজার ব্যস্ত সূচির মধ্যে ক্রিকেট ম্যাচ দেখার বিষয়টি চূড়ান্ত হয়েছে। মোহাম্মদপুরে ক্রীড়া শিক্ষা মাঠে হামজার সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও উপস্থিত থাকবেন।
আরও পড়ুন-
টেস্ট মিশনে জয়ের স্বপ্ন নিয়ে ব্যাটিংয়ে টাইগাররা
ফিফা উইন্ডো ছাড়া হামজা ক্লাব থেকে তেমন ছুটি পান না। এক মৌসুম শেষ ও আরেক মৌসুম শুরুর সময় কিছুটা ফ্রি থাকেন ফুটবলাররা। এবার সেই সময়ে দিন পাঁচেকের সফরে বাংলাদেশে এসেছেন হামজা। কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন। আগামীকাল ইংল্যান্ড ফিরে যাবার কথা রয়েছে তার।
এফ এ/আয়না