| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮২

  • আপডেট টাইম: 08-05-2026 ইং
  • 8570 বার পঠিত
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮২

দেশে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে ২ জন, খুলনা বিভাগে ১ জন, সিলেট বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ২৮২ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২১২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ৪৬ হাজার ৭১০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে ৬ হাজার ৪৯০ জনের হাম নিশ্চিত করা হয়েছে।

এছাড়া একই সময়ের মধ্যে মোট ৩২ হাজার ৮৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৯ হাজার ১৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় সতর্কতা ও টিকাদান কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪