২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও সংশ্লিষ্টদের আপত্তির কারণে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।
আরও পড়ুন :
বিকেলে শিক্ষামন্ত্রীর জরুরি সংবাদ সম্মেলন
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার সময়সূচি শিক্ষার্থীদের প্রস্তুতি ও শিক্ষাপঞ্জির সঙ্গে সামঞ্জস্য রেখে চূড়ান্ত করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ