| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান

  • আপডেট টাইম: 15-05-2026 ইং
  • 408 বার পঠিত
ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জীবা আমিনা খান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে ঝালকাঠি সদরের নবগ্রাম ইউনিয়নের মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত জনতা ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে দুই অতিথিকে উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আলী আসগর ফকির। বক্তারা এ সময় শিক্ষা উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন চান, বিএনপি নেতা কর্নেল মোস্তাফিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সাবেক ছাত্রদল সভাপতি মোঃ আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল, শহর যুবদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও করতালির মধ্য দিয়ে বিদায় জানানো হয়।

গিয়াস/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪