| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশেষজ্ঞদের দিয়েই কারিকুলাম প্রণয়ন হবে : এহছানুল হক মিলন

  • আপডেট টাইম: 03-03-2026 ইং
  • 122407 বার পঠিত
বিশেষজ্ঞদের দিয়েই কারিকুলাম প্রণয়ন হবে : এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পরিমার্জনের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় বিবেচনা গ্রহণ করা হবে না।  উচ্চমানের বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই কারিকুলাম প্রণয়ন ও পাঠ্যপুস্তক পরিমার্জনের কাজ সম্পন্ন করা হবে বলে স্পষ্ট করেছেন তিনি। মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে পাঠ্যপুস্তক ও কারিকুলাম আরও উন্নত ও সময়োপযোগী করতে হবে বলে মন্তব্য করে তিনি কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণি) ‘শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা’ পাঠ্যবইটি সবার জন্য বাধ্যতামূলক করে একই সঙ্গে এই বিষয়ে নিয়মিত মূল্যায়ন পরীক্ষাও নেওয়া হবে।

অনুষ্ঠানে এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রীর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ এনসিটিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪