বলিউডের পর্দায় ‘বডিগার্ড’ কিংবা ‘বাজরাঙ্গি ভাইজান’-এর ম্যাজিক ফিরিয়ে আনতে দীর্ঘ ১১ বছর পর আবারো জুটি বেঁধে প্রধান দুই চরিত্রে অভিনয় কতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় জুটি সালমান খান এবং কারিনা কাপুর খান। বলিউডের হাওয়ায় ভাসা এই খবর নিয়ে সালমান খান ও কারিনার কাপুরের সঙ্গে নাকি কথাও হয়েছে। রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডিকের আসন্ন সুপারহিরো ছবিতে বলিউড ভাইজান সালমান খানের থাকা নিশ্চিত হলেও কারিনা কাপুরকে নিয়ে বিন্দুমাত্র কোনো আলোচনা হয়নি।
গত কয়েক সপ্তাহ ধরে চলা বলিউডের হাওয়ায় ভাসা এই খবরটি নিয়ে কথাও নাকি চলছে সালমান খান ও কারিনার কাপুরের সঙ্গে। তবে আসল খবর হচ্ছে, গুজবে ভাসছেন ‘বেবো’খ্যাত অভিনেত্রী কারিনা। রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডিকের আসন্ন সুপারহিরো ছবিতে দেখা যাচ্ছে না তাদের জুটিকে।
আরও পড়ুন-
ট্রাইবেকা ফেস্টিভ্যালে ম্যাডোনার ‘কনফেশনস ২’
এই জুটির রিইউনিয়নের খবরে ভক্তদের মধ্যে তৈরি হওয়া উন্মাদনা যেন এক নিমিষেই শেষ হয়ে গেলো গুজবে। গত কয়েক সপ্তাহ ধরে চলা বলিউডে এই গুজবে শোনা যাচ্ছিল, রাজ এবং ডিকে তাদের উচ্চাভিলাষী প্রজেক্টের জন্য কারিনাকে চূড়ান্ত করেছেন। কিন্তু বাস্তবের ঘটনা পুরাটাই ভিন্ন। কারিনা এখনও পর্যন্ত রাজ-ডিকে বা সালমান কারও সঙ্গেই এই বিষয় নিয়ে দেখা করা তো দূরে থাক কোন কথাই বলেননি। ছবিটির চিত্রনাট্য শেষ করে নির্মাতারা জুন মাসের শেষের দিকে কাস্টিং শুরুর পরিকল্পনায় চুড়ান্ত করেছেন সালমান কে।
সালমান খান বর্তমানে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে ‘মাতৃভূমি’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে কারিনা কাপুর খান মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারানের সঙ্গে ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার ‘দায়রা’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন।
এফ এ/আয়না