| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কন্নড় অভিনেতা দিলীপ রাজ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 562 বার পঠিত
কন্নড় অভিনেতা দিলীপ রাজ  শেষ নিশ্বাস ত্যাগ করেছেন

হৃদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন কন্নড় অভিনেতা ও প্রযোজক দিলীপ রাজ। কয়েক দিন আগে একটি সফরে গোয়া গিয়ে দিলীপ সেখানে প্রথম শারীরিক অস্বস্তি বিশেষ করে বুকে ব্যথার সমস্যা অনুভব করলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে অ্যাপয়েন্টমেন্টও নিয়েছিলেন। 

বুধবার রাতে হঠাৎ বুকে তীব্র যন্ত্রণা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বেঙ্গালুরুর কুমারস্বামী লেআউট এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। দিলীপ রাজ কেবল একজন তুখোড় অভিনেতাই নন তিনি ছিলেন কন্নড় বিনোদন অঙ্গনের এক নিবেদিতপ্রাণ বহুমুখী প্রতিভা। 

আরও পড়ুন- 

ইঙ্গিতপূর্ণ পোস্ট মৌনীর

মঞ্চনাটকের হাত ধরে ক্যারিয়ার শুরু করা দিলীপ রাজ মঞ্চের সেই পোড়খাওয়া অভিজ্ঞতাকে পুঁজি করে নাম লেখান ছোট পর্দায়। একাধিক জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে তিনি সাধারণ দর্শকের আপন হয়ে উঠেছিলেন। ২০০৫ সালে ‘বয়ফ্রেন্ড’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় নায়ক হিসেবে অভিষেক ঘটে দিলীপের। 

সুপারহিট সিনেমা ‘মিলানা’ তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এ ছাড়া ‘ইউ টার্ন’, ‘লাভ গুরু’ এবং ‘অর্কেস্ট্রা মাইসুরু’-র মতো প্রশংসিত সিনেমায় তার অভিনয় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি ইন্ডাস্ট্রির ভেতরে একজন সফল শান্ত ও পেশাদার প্রযোজক হিসেবে তার সুনাম ছিল। 

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪