| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারিনাকে লিভার ডোনেট করবেন ভাই সাদাত

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 997 বার পঠিত
কারিনাকে লিভার ডোনেট করবেন ভাই সাদাত

লিভারজনিত জটিলতায় সংকটাপন্ন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার উন্নত চিকিৎসার জন্য বর্তমানে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চেন্নাইয়ে নেওয়ার পর নতুন চিকিৎসাপ্রক্রিয়ায় চিকিৎসকেরা জানিয়েছেন, প্রথমে তার ফুসফুসের চিকিৎসা এবংপরে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হবে।

সোমবার (১১ মে) রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হওয়া কারিার সঙ্গে তার মা ও দুই ভাই চেন্নাইয়ে গেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

মঙ্গলবার কায়সার হামিদ জানান, চেন্নাইয়ে ডাক্তাররা দ্রুত চিকিৎসা শুরু করেছেন। দেশে চিকিৎসাধীন অবস্থায় কারিনাকে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল বলে সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন। বর্তমানে তার ফুসফুসে জমে থাকা পানি পরিষ্কার করা হচ্ছে।

আরও পড়ুন- 

আজ এয়ার অ্যাম্বুলেন্স চেন্নাই নেওয়া হবে কারিনাকে

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি শুরু হয়েছে। কারিনার দুই ভাইয়ের মধ্যে সাদাত হামিদের রক্তের গ্রুপ কারিনার সঙ্গে মেলায় লিভার ডোনেট করবেন তিনি।  পরিবার সূত্রে জানা যায়, কারিনা প্রথমে জ্বরে আক্রান্ত হলে পরে তার শরীরে একইসঙ্গে হেপাটাইটিস এ এবং ই জটিলতায় তার লিভার ফেইলিওর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কারিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। 


এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪