| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান না ফেরার দেশে

  • আপডেট টাইম: 12-05-2026 ইং
  • 2222 বার পঠিত
অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান না ফেরার দেশে

দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক, স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্বআতাউর রহমান না ফেরার দেশে। দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আতাউর রহমান মারা গেছেন। অভিনেতা রওনক হাসান গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মঞ্চসারথি আতাউর রহমান না ফেরার দেশে চলে গেলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।

গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ সুবিধা ওই মুহূর্তে না পাওয়ায় পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দিলে অবস্থার অবনতি হলে রোববার আবারও তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 

আরও পড়ুন-

আজ এয়ার অ্যাম্বুলেন্স চেন্নাই নেওয়া হবে কারিনাকে

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহন করেন। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক আতাউর রহমান দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং  এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।


এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪