সনু নিগম সুরের মূর্ছনায় যেমন দর্শকদের হৃদয় জয় করতে জানেন, তেমনি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গে সামলাতে তার জুড়ি নেই।বলিউডের জনপ্রিয় গায়ক এবার আর কেবল বুদ্ধিমত্তায় থমকে থাকেননি সেই সঙ্গে দিয়েছেন কড়া হুঁশিয়ারি।
ভারতের কোলাপুরে এক মঞ্চানুষ্ঠানে গান গাওয়ার সময় এক অতি-উৎসাহী অনুরাগী আচমকা নিরাপত্তা বেষ্টনী টপকে মঞ্চে লাফিয়ে উঠে জোর করে গায়কের পা ছোঁয়ার চেষ্টা করলে এমন ঘটনায় গান থামিয়ে দিতে বাধ্য হন সনু। তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীরা সেই ভক্তকে মঞ্চ থেকে সরিয়ে দিতে উদ্যত হলে সনু নিজেই তাদের বাধা দিয়ে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই ভক্তকে কাছে ডেকে নেন।
আরও পড়ুন-
নারী ভক্তের কান্ডে অস্বস্তিতে আতিফ আসলাম
তবে ঘটনা সেখানেই শেষ না সনু তাকে সঙ্গে নিয়ে মঞ্চে গেয়ে ওঠেন ‘তু নে তো পল ভর মে, চোরি কিয়া রে জিয়া’। মুহূর্তেই উত্তপ্ত পরিস্থিতি এক মধুর পরিবেশে রূপ নেয়, যা উপস্থিত দর্শকরা তুমুল করতালির মাধ্যমে উপভোগ করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সনু নিগম লেখেন, ‘কেন মার খাওয়ার মতো কাজ করেন? এবার বাঁচিয়ে দিলাম, প্রত্যেকবার তো বাঁচাতে পারব না।’
এফ এ/আয়না